Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › র‍্যাব-মানবাধিকার ইস্যুতে অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

র‍্যাব-মানবাধিকার ইস্যুতে অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৫ মে, ২০২৪ 159
র‍্যাব-মানবাধিকার ইস্যুতে অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

ডোনাল্ড লু বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করতে চায়। একইসাথে র‍্যাব, শ্রমিক অধিকার ও মানবাধিকার বিষয়ে অগ্রগতি দেখতে চায় তারা। এছাড়া দুর্নীতি রোধে দুইদেশ একসাথে কাজ করতে চায় বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ বুধবার (১৫ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন।


ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে। তবে জিএসপি ফিরে পেতে শ্রমনীতি সংশোধন করতে হবে বলে জানিয়েছেন তিনি।


হাছান মাহমুদ বলেন, ২০৩২ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধা দিতে অনুরোধ করা হয়েছে। একইসাথে বাংলাদেশের ৪০টি আইটি ভিলেজে সহায়তা করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়। তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতি ও র‍্যাবের ওপর স্যাংশন নিয়ে আলোচনা হয়েছে। তবে এগুলোর সমাধান একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় । এই আলোচনার মধ্যে ভিসানীতি নিয়ে কোন ধরনের আলোচনা হয়নি বলেও জানান তিনি।