Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › ‘লন্ডন ইজ রেড’

‘লন্ডন ইজ রেড’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 290
‘লন্ডন ইজ রেড’

ইংলিশ প্রিমিয়ার লিগের ‘লন্ডন ডার্বি’তে চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে চেলসির রক্ষণভাগকে দুমড়ে মুচড়ে দেয় মিকেল আর্তেতার শিষ্যরা। ফলাফলও দ্রুতই পেয়ে যায় গানাররা। প্রথমার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলের পর দ্বিতীয়ার্ধে বেন হোয়াইট ও কাই হাভার্টজের জোড়া গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির বিপক্ষে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে আর্সেনাল। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে মিকেল আর্তেতার দল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দেয় টেবিল টপার আর্সেনাল। ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই ডেকলান রাইসের বাড়ানো পাসে দূরূহ কোণ থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান লিয়ান্দ্রো ট্রোসার্ড। এগিয়ে গিয়ে আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে গানাররা। বিরতির আগ পর্যন্ত গোলের উদ্দেশ্যে নেয়া ১৩টি শটের তিনটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।


দ্বিতীয়ার্ধের শুরুতে রাইসের শট আটকান পেত্রোভিচ, কিন্তু ৫২তম মিনিটে আর পারেননি তিনি। ছোট কর্নারের পর সতীর্থের পা ঘুরে বল পান রাইস; তার জোরালো শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় বেন হোয়াইটের কাছে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ডিফেন্ডার। 


এরপর ৫৭তম আর্সেনালের হয়ে তিন নম্বর গোলটি করেন কাই হাভার্টজ। আট মিনিট পরেই পেয়ে যান নিজের দ্বিতীয় গোলের দেখা। জয় নিশ্চিত করে ফেলে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেন হোয়াইট, ৭০ মিনিটে নিজেও পেয়ে যান জোড়া গোলের দেখা। ফলে ৫-০ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।


৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ‘গানার’ খ্যাত দলটি। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে; পেপ গার্দিওলার দল অবশ্য ম্যাচ খেলেছে ৩২টি।