Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › শাস্তি পেলেন কোহলি

শাস্তি পেলেন কোহলি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 298
শাস্তি পেলেন কোহলি

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারশিত রানার ফুলটস ডেলিভারিতে পরাস্ত হয়ে লিডিং এজে ফিরতি ক্যাচ দেন কোহলি। অনফিল্ড আম্পায়ার নো বল না দেয়ায় রিভিউয়ের আবেদন করেন কোহলি। থার্ড আম্পায়ার অবশ্য মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন। তাতে কোহলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনার। অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান, কিছু একটা বলতে দেখা যায়। এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় কোহলির শাস্তি পাওয়া একরকম অনুমিতই ছিল। হলোও তাই। ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটারকে।

সোমবার (২২ এপ্রিল) আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে কোহলির শাস্তির ঘোষণা দেয়। যদিও কী কারণে তাকে জরিমানা করা হয়েছে, সেটা নির্দিষ্ট করে জানায়নি তারা।


তবে অনেকটাই পরিষ্কার যে, রোববার কলকাতা ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় এই শাস্তি পেয়েছেন কোহলি। ২২৩ রানের লক্ষ্য তাড়ায় ৭ বলে ১৮ করে তৃতীয় ওভারে আউট হন ভারতীয় ব্যাটিং গ্রেট। রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটি ১ রানে হারে বেঙ্গালুরু।


হারশিতের উঁচু ফুল টস বলে তার হাতেই ক্যাচ দেন বেঙ্গালুরুর ওপেনার। কিন্তু কোমর সমান উঁচুতে বল আসায় নো বলের দাবিতে তিনি রিভিউ নেওয়ার আগেই থার্ড আম্পায়ার যাচাই শুরু করে দেন। কিছুক্ষণ পর টিভি আম্পায়ার মাইকেল গফ বলের উচ্চতাকে বৈধ রায় দিয়ে আউটের সিদ্ধান্ত জানান। ক্ষোভে ফেটে পড়েন কোহলি, অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান তিনি। নন স্ট্রাইকে থাকা ফাফ ডু প্লেসিও অসন্তুষ্ট ছিলেন।


কোমর সমান উঁচুতে বল থাকার পরও কেন নো বল না দিয়ে সেটাকে বৈধ ডেলিভারি দিলো, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কোহলির আউটের সময় নো বলের উচ্চতা নির্ধারণে ব্যবহার করা হয়েছে নতুন হক আই টেকনোলজি। এই প্রযুক্তি অনুযায়ী, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল মাটি থেকে ০.৯২ মিটার উচ্চতায় তাকে অতিক্রম করতো। কিন্তু কোহলির কোমরের উচ্চতা ১.০৪ মিটার। তার মানে ডানহাতি ব্যাটার ব্যাটিং ক্রিজে থাকলে বল তার কোমরের নিচ দিয়ে যেতো, উপরে দিয়ে নয়। এজন্য এটিকে বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করা হয়েছে।


কোহলির আউটটি নিয়ে পরে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, অবশ্যই, নিয়ম তো নিয়মই। ভিরাট ও আমি সেই সময় ভেবেছিলাম যে, সম্ভবত বলটি তার কোমরের ওপরে ছিল। আমার মনে হয়, তারা পপিং ক্রিজের হিসেব করে এটি (উচ্চতা) পরিমাপ করে। এই ধরনের পরিস্থিতিতে সময়ই এক দল খুশি হবে এবং আরেক দল সিদ্ধান্তকে সঠিক মনে করবে না। খেলাটির ধরনই এমন।


এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কেবল একটিতে জয়ী বেঙ্গালুরু আইপিএলের পয়েন্ট টেবিলে আছে তলানিতে।