90
‘শুধু হাত বদল হয়েছে, কাজের কোনো পরিবর্তন হয়নি’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৪ অক্টোবর, ২০২৫
৫ আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পরও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, বরং লুটপাট চলছেই—এমন অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন।
তিনি দাবি করেন, ‘শুধুমাত্র হাত বদল হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি’। তার মতে, দেশ থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা শাখা আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে মু. দেলাওয়ার হোসেন এসব কথা বলেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বর্তমান পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত, ইতিহাসে তাদেরও একই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, মানুষ এখন প্রকৃত পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে তারা জামায়াতে ইসলামীকে দেখতে চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নির্বাচনের উদাহরণ টেনে তিনি দাবি করেন, ছাত্রশিবির ক্যাম্পাসগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে এবং ছাত্রছাত্রীরা তাদেরই বেছে নিয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন স্থানীয় রাজনীতিকদের সমালোচনা করে বলেন, অতীতে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি, বরং নিজেদের ও দলের উন্নয়ন করেছেন। তিনি অভিযোগ করেন, সদিচ্ছা থাকলে এতদিনে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা যেত, বন্ধ বিমানবন্দরটি চালু করা যেত এবং কাঁচা রাস্তাগুলো পাকা হতো।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ইসলামই তাদের সুরক্ষার সবচেয়ে বড় গ্যারান্টি।
তিনি অঙ্গীকার করেন, এ দেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু চলবে না, সবাই সমান অধিকার পাবে। জামায়াত ক্ষমতায় এলে সুশাসন নিশ্চিত হবে, তাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং মেয়েদের স্কুল-কলেজে পাঠানো নিয়ে কোনো টেনশন থাকবে না।
সভায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. হাফিজ উদ্দিনসহ ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় এবং শহর শাখার নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





