Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › শেখ হাসিনার হুঁশিয়ারি: আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে দেশজুড়ে ভোট বয়কট হবে

শেখ হাসিনার হুঁশিয়ারি: আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে দেশজুড়ে ভোট বয়কট হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৯ অক্টোবর, ২০২৫ 153
শেখ হাসিনার হুঁশিয়ারি: আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে দেশজুড়ে ভোট বয়কট হবে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে তার দলের কোটি কোটি সমর্থক ভোট বর্জন করবে। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাসনে থাকা হাসিনা বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি আত্মঘাতী পদক্ষেপ।”

তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দলকে বাদ দিয়ে যে কোনো নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না। হাসিনা বলেন, “আমি এমন কোনো সরকারের অধীনে ফিরব না, যে সরকার গণতন্ত্রের মূল ভিত্তি—অংশগ্রহণমূলক নির্বাচনের—বিপরীতে দাঁড়ায়।”


২০২৪ সালের আগস্টে ছাত্রদের নেতৃত্বে হওয়া সহিংস গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত আশ্রয় নেন। সেই সময় থেকে বাংলাদেশ পরিচালনা করছে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে।


রয়টার্সকে ইমেইলে পাঠানো বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিকে ভোটের বাইরে রাখা, যা গণতন্ত্রের জন্য “অশুভ সংকেত”।

তিনি আরও জানান, তার দল রাজনৈতিকভাবে পুনর্গঠিত হয়ে “বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে” এবং জনগণের সঙ্গে থাকবেই।


হাসিনার এই বক্তব্যকে বাংলাদেশে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। কারণ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটার অংশগ্রহণ ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।