Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৭ আগস্ট, ২০২৪ 194
শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে আবু হাসান স্বজন (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ৪৮ জন নেতার নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ঢাকা চলো কর্মসূচীতে যোগ দেয়ার জন্য আবুল হাসান স্বজন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড হাসপাতাল এলাকায় এসে জড়ে হন। এ সময় যুবলীগ ছাত্রলীগের একটি মিছিল এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন আবুল হোসেন। 

এজহারে আরও উল্লেখ করা হয়, তাকে উদ্ধার করে ছাত্ররা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।