পেনসিলভানিয়া, ০৬ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার

শেষ মুহূর্তেও অবস্থান পাল্টেনি এনসিপির, যোগ দিচ্ছে না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৮ অক্টোবর, ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্রদের রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেয়ার যে ঘোষণা দিয়েছিল, সেই অবস্থানে অনড় রয়েছে দলটি। একেবারে শেষ মুহূর্তে এসেও জানা যাচ্ছে, ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের যোগ দিচ্ছে না তারা।

সনদ বাস্তবায়ন পদ্ধতির খসড়া, নির্বাচনের আগে গণভোট, সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং আগামী সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা না দিলে অনুষ্ঠানে যাবে না বলে গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্পষ্ট জানিয়ে দেয় এনসিপি।


এরপর তাদেরকে রাজি করাতে দিনভর নানা চেষ্টা চালায় সরকার। এর মধ্যে সরকারের অন্তত একজন উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


এছাড়া, একটি পত্রিকার সম্পাদককে দিয়ে এনসিপিকে বুঝানোর চেষ্টা করা হয় বলে খবর প্রকাশ্যে এসেছে।



বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বক্তব্য হচ্ছে, সইয়ের আগে বাস্তবায়ন পদ্ধতির খসড়া প্রকাশ্যে আনা হবে না। এতে সনদে স্বাক্ষরে রাজি অন্য দলগুলো বেঁকে বসতে পারে।


তবে, বাস্তবায়ন পদ্ধতি কী হতে পারে তা এনসিপিকে কমিশন জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।


এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে জুলাই যোদ্ধারা অবস্থান নেয়ায় সেখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও প্রতিবেদন লেখার সময় পরিবেশ শান্ত রয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad