Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › সবার ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ: মিথিলা

সবার ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ: মিথিলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 143
সবার ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ: মিথিলা

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কাজলরেখা’ সিনেমায় কঙ্কন দাসী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকে। এদিকে অফিসিয়াল কাজে বেশকিছুদিন কানাডায় থাকার পর ২৬ এপ্রিল রাতে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, ঢাকা ও কলকাতা মিলে তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে তিনি অভিনয় করেছেন অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’ ও লুবনা শারমিনের ‘নূলিয়াছড়ির সোনার পাহাড়’।

অন্যদিকে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। কাজলরেখার ও মুক্তি প্রতিক্ষীত এসব সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘কাজল রেখা মুক্তির পর এখন পর্যন্ত যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি, এতটা আশা করিনি। কারণ আমার পর্দায় উপস্থিতি ছিল কম এবং চরিত্রটিও ছিল নেগেটিভ। যেহেতু প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করা, তাই একটু চিন্তাতেও ছিলাম। কিন্তু সবমিলিয়ে যা হলো, যেভাবে সবার ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। আর মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। বিশেষত মেঘলায় আমাকে নাম ভূমিকায় দেখা যাবে। বাকিগুলোরও গল্প এবং নির্মাণ এককথায় দুর্দান্ত।’