Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১২ এএম, ১০ অক্টোবর, ২০২৫ 128
সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

সিলেটের বিশ্বনাথে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় থেমে থেমে প্রায় ২ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়।

স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকেই বিশ্বনাথ পৌর শহরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

রাতে হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনের কর্মী-সমর্থকরা মিছিল বের করলে বাসিয়া ব্রিজে কথা-কাটাকাটি জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এসময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।

সিলেট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা)। 

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিলেট-২ আসনে নির্বাচন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ নিয়ে বিএনপির দুই বলয়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।