অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৭ জুন, ২০২৪ 711
সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলে, এটি ক’জনই বা জানেন? একেবারেই ক্রিকেট পাগল না হলে কয়দিন আগেও হয়তো বাংলাদেশের বেশির অনেক সমর্থক এটি জানতেন না। আইসিসির এই সহযোগী দেশটি বড় কোনো দলের বিপক্ষে খেলারই সুযোগ পেতো না। আইসিসির ইভেন্টে খেলা তো আরও দুঃস্বপ্ন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় এবং এবার ২০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করায় বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে যুক্তরাষ্ট্রের।

প্রথমবার বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি সারতে তাদের সাথে তিন ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল। প্রথমবার বাংলাদেশকে পেয়ে ‍ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল যুক্তরাষ্ট্র। এবার তাদের ‘শিকার’ হয়েছে এশিয়ার আরেক দেশ পাকিস্তান। বাংলাদেশকে দ্বিপাক্ষিক সিরিজে হারালেও পাকদের হারিয়েছে বিশ্বকাপ আসরে।


বৃহস্পতিবার (৬ জুন) রাতে ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বাবর-রিজওয়ানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৫৯ রানে থাম যুক্তরাষ্ট্র। সুপার ওভারে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ইতিহাস গড়া জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।


এর আগে, পাকিস্তানের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ জবাব দেয় যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে তারা তোলে ৩৬ রান। এরপর স্বাগতিকদের শিবিরে আঘাত হানেন পাক পেসার নাসিম শাহ। তার বলে উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দেন স্টিবেন টেইলর। পাওয়ার প্লে‘তে যুক্তরাষ্ট্র এক উইকেটে তোলে ৪৪ রান।


টেইলরের ফেরার পর অ্যান্ড্রেস গুসকে নিয়ে পাকিস্তানি বোলারদের শাসন করেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। এই জুটির কল্যাণে মাত্র ১২ ওভার ৩ বলেই ১০০ ছাড়ায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৪৮ বলে ৬৮ রান। এরপর গুসকে বোল্ড করে দলকে ব্রেকথ্রু এনে দেন হারিস রউফ। ফেরার আগে এই ব্যাটার করেন ২৬ বলে ৩৫ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও এক ছয়ে।


অপরদিকে রানের গতি সচল রাখেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে তার ব্যাট থেকে। তার ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও এক ছয়ে। শেষদিকে অ্যারন জোনস ও নিতীশ কুমারের ব্যাটে পাকিস্তানের সমান ১৫৯ রান তোলে যুক্তরাষ্ট্র। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই পাকিস্তানকে হারিয়ে রূপকথা তৈরি করে যুক্তরাষ্ট্র।


সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চাপ নিতে পারেননি পাক পেসার মোহাম্মদ আমির। ছয়টি বলতে করতে গিয়ে তিনি দিয়েছেন ৩টি ওয়াইড। আর প্রতিটি ওয়াডেই এসেছে অতিরিক্ত রান। তাইতো যুক্তরাষ্ট্রের ব্যাটার জোনসের ব্যাট থেকে ১১ রান উঠলেও অতিরিক্ত রানের সুবাদে সংগ্রহ দাঁড়ায় ১৮।


ছয় বলে ১৯ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি পাকিস্তান। পাক ব্যাটার ইফতিকার আহমেদ, ফখর জামান ও শাদাব খানরা ১১ রানের বেশি তুলতেই পারেনি। প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে হারিয়েছে কানাডাকে। এরপর পাকিস্তানকে। টানা দুই জয়ে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো যুক্তরাষ্ট্রের।