70
হাত মেলাতে এসেছিল পাকিস্তান দল, মুখের ওপর দরজা বন্ধ করেন বুমরাহরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপের মঞ্চে আবারও বাড়ল ভারত-পাকিস্তান ক্রিকেটের উত্তাপ। রোববারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের হ্যান্ডশেক ছাড়াই সোজা ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও দরজা বন্ধ করে দেন ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার যাদব আর শিভম দুবে মাঠ ছাড়ার পর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ হয়ে যায় এবং পাকিস্তান দল হ্যান্ডশেকের সুযোগই পায়নি।
এর আগে টসের সময়ও একই রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা সতীর্থদের নিয়ে হ্যান্ডশেকের জন্য ভারতীয়দের দিকে এগিয়েও কোনো সাড়া পাননি।
ভারতের এই অবস্থান কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়। এপ্রিল মাসে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা এবং মে মাসে ভারতীয় সেনাদের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত। সে আবহেই এশিয়া কাপের ম্যাচকে ঘিরে বয়কটের দাবিও উঠেছিল। তবে ম্যাচটি অনুষ্ঠিত হলেও ভারতীয় দলের ‘নো-হ্যান্ডশেক’ সিদ্ধান্ত আসলে এক প্রকার বার্তা হিসেবেই ধরা হচ্ছে।
ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। খেলতে এসেছিলাম, জবাবও দিয়েছি। কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের ঊর্ধ্বে। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সেনাদের, যারা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন এবং পেহেলগামের শহীদদের পরিবারের প্রতি।’
খেলা প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করতে পারে মাত্র ১২৭ রান। ভারতের স্পিন আক্রমণের সামনে ব্যর্থ হয় তাদের ব্যাটাররা। কুলদীপ যাদব নেন তিন উইকেট, অক্ষর প্যাটেল দুটি আর বরুণ চক্রবর্তী একটি উইকেট নেন।
জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ১৩ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত সূর্যকুমারের অপরাজিত ৪৭ রানের ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। টানা দ্বিতীয় জয় পেয়ে সুপার ফোর পর্বে প্রায় নিশ্চিতভাবেই পৌঁছে গেছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





