Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৫ 269
হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।


সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এ পুরস্কার ঘোষণা করে।


বিবৃতিতে বলা হয়, হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকরা ঘটনার পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে—ঢাকা মহানগর পুলিশের এমন তথ্যের পরিপ্রেক্ষিতেই এসএফজে এই ঘোষণা দিয়েছে।


সংগঠনটির দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছে এবং সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি সংগঠিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন বিবৃতিতে বলেন,


“শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। এটি বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের একটি অংশ।”


তিনি আরও বলেন,


“এই হত্যার ধরন কানাডায় শিখ নেতা শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে বিস্ময়কর সাদৃশ্য বহন করে।”


এসএফজে জানায়, ঘোষিত ৫৫ লাখ টাকার পুরস্কারের মূল উদ্দেশ্য হলো জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য ও কার্যকর তথ্য সংগ্রহ করা, যার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে।


বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থারিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র’/RAW) জড়িত থাকতে পারে এবং এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।


উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সাম্প্রতিক সময়ে তার হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।