Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
হোম › রাজনীতি › হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন

হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১০ এএম, ২০ অক্টোবর, ২০২৫ 189
হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন

অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামি দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তরুণ ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো তাও ভালো ছিল, তাহলে এ দোটানার মধ্যে থাকতে হতো না। হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটা অংশ এখনও রাজনীতিবিমুখ আছে। যারা রাজনীতির বাইরে থাকতে চান। কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে, যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। এরা বিভিন্ন দলের- যেমন জমিয়ত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন- এ অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এ কারণে এখন বিভিন্ন বিষয়গুলো প্রকাশ হচ্ছে। 


হেফাজত কি তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে সরে গেছে? এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, হেফাজত প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যহত হবে না হয়ে গেছে। কারণ উত্থানের সময় যে প্রভাব ও শক্তি ছিল সেটি এখন হেফাজতের নাই। এটাই বাস্তবতা। হেফাজতের প্রভাবে বিগত সরকারের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষ সব বিষয়ে হেফাজতের প্রতিক্রিয়ার কথা ভাবতেন। তিনি একটা আইন করলে কিংবা কোন বিষয়ে চুক্তি করলে হেফাজত কি করবে বা হেফাজত এ বিষয়ে কি ভূমিকা নেবে- এটা নিয়ে চিন্তা করতেন। 


‘হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইতো। হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো। আর এখন হেফাজতের আমির-মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।’


হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে মন্তব্য করে মাদানী বলেন, এখনকার হেফাজত ওই অবস্থা থেকে এ অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন ইসলামি দল করে আবার হেফাজতের সঙ্গেও জড়িত, তারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। বললে অনেকে কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন ‘গরীবের বউ সবার ভাবী’র মতো। এটা কষ্টের কথা।


তার অভিযোগ, হেফাজতকে এখন জমিয়তে উলামায়ে ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করছে, নেজামে ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ব্যবহার করছে এভাবে সবাই মিলে ব্যবহার করছে হেফাজতকে। হেফাজতকে তার নিজস্ব আদর্শে রেখে কাজ করা, হেফাজতের অরাজনৈতিক আদর্শ অক্ষুন্ন রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে চলছে না। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামবিরোধী যে কোন কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই শক্তি এখন হেফাজতের নেই।