Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › ১৬ কেজি ওজন বাড়িয়ে আক্ষেপ পরিণীতির

১৬ কেজি ওজন বাড়িয়ে আক্ষেপ পরিণীতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 169
১৬ কেজি ওজন বাড়িয়ে আক্ষেপ পরিণীতির

ইমতিয়াজ আলির নতুন ছবি ‘অমর সিংহ চমকিলা’ কিছু দিন আগেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তার পর থেকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এ ছবিটি মূলত ‘পাঞ্জাবের এলভিস প্রিসলি’ অভিধায় অভিষিক্ত গায়ক অমর সিংহ চমকিলার ‘বায়োপিক’। অমর সিংহের ভূমিকায় অভিনয় করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং তার দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া। এ ছবির জন্য প্রায় ১৬ কেজি ওজন বাড়িয়েছিলেন পরিণীতি।

চরিত্রের জন্য ওজন বাড়িয়েছিলেন পরিণীতি। কিন্তু এই অভ্যাস আদৌ স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি যখন ‘চমকিলা’ ছবির চুক্তিসই করি, তখন আমি সত্যিই ফিট ছিলাম। তার আগে আমি দুই বছর ধরে শরীরচর্চা করছিলাম এবং আমার প্রায় অ্যাবস এসে গিয়েছিল। খুব ফিট শরীর নিয়ে যখন ইমতিয়াজ় আলি স্যারের কাছে গিয়েছিলাম, তখন গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ছবিটা যে কোনোভাবেই করতে চেয়েছিলাম। তবে স্যার বলেছিলেন যে, আমি অমরজোৎ কৌরের মতো দেখতে নই। সে কারণেই আমি ১৬ কেজি ওজন বাড়িয়েছিলাম, যা আদৌ স্বাস্থ্যকর নয়।’’


কীভাবে ওজন বাড়িয়েছিলেন পরিণীতি? প্রায় ছয় মাস ধরে ওজন বাড়িয়েছিলেন তিনি। পরিণীতি বলেন, ‘‘ভারি খাবার খেতাম আর প্রচুর ঘুমাতাম। অনেকটা পরিমাণ ভাত আর তিন-চারটে করে রুটি খেতে খেতে আমার ‘ডবল চিন’ হয়ে গিয়েছিল। ছ’মাস ধরেই অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এখনো সেই ওজন কমাতে পারিনি।’’


এই বদল পরিণীতির শরীর ও মনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। অভিনেত্রী বলেন, ‘‘এই অভ্যাস আমার ঘুমের ওপর সাংঘাতিক প্রভাব ফেলেছিল। দীর্ঘ কয়েক মাস ধরে আপনি যখন অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করেন, তখন তা মেজাজের ওপরেও প্রভাব ফেলে, শরীরের গতি মন্থর হয়ে পড়ে। আমার স্ট্যামিনা প্রায় শূন্য হয়ে যায়। এক বর্ষীয়ান অভিনেত্রীকে যখন আমি বলি, এই ছবির জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়াতে চাই, তিনি আমায় পাগল বলেছিলেন। তিনি বলেন, আমি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চাইছি।’’