অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ১ হাজার পিস ইয়াবাসহ চাঁদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

১ হাজার পিস ইয়াবাসহ চাঁদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ০১ এপ্রিল, ২০২৪ 159
১ হাজার পিস ইয়াবাসহ চাঁদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (২৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।


মোঃ ইসমাইল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মোঃ আলেক মিয়ার ছেলে। সে কুমিল্লা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক ক্রয় করে চাঁদপুরসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয় বলে পুলিশ কে জানায়।


জানা যায়, চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডের বাবুরহাট সবুর খানের পেট্রোল পাম্পের সামনের পাঁকা রাস্তার উপর রোববার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্ল্যাহ ও এএসআই সাইফুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইসমাইলের প্যান্টের ডান পকেট থেকে কস্টিব মোড়ানো ৫টি নিল প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। পরে তাকে আটক করে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।