Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের আট ভেন্যু চূড়ান্ত

২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের আট ভেন্যু চূড়ান্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 164
২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের আট ভেন্যু চূড়ান্ত

২০২৭ সালের অক্টোবরে আফ্রিকায় বসবে ১৪ তম বিশ্বকাপ ক্রিকেটের আসর। দুই যুগ পর একদিনের বিশ্বকাপ ফিরছে মহাদেশটিতে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে তিনটি দেশে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সহ-আয়োজক হিসাবে রয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। বিশ্বকাপের তিন বছর বাকি থাকলেও এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে আটটি ভেন্যুর নাম। তবে ভেন্যুগুলো সব দক্ষিণ আফ্রিকার। দুই সহ-আয়োজকদের মাঠের তালিকা এখনও চূড়ান্ত নয়।

দক্ষিণ আফ্রিকায় আইসিসির অনুমোদিত ১১টি আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও তার মধ্যে থেকে ৮টিকে বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। নির্বাচিত আটটি স্টেডিয়াম হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, কেপটাউনের নিউল্যান্ডস, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, গেবেরার সেন্ট জর্জে’স পার্ক, ডারবানের কিংসমিড, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল ও পার্লের বোল্যান্ড পার্ক। দর্শক ধারণক্ষমতায় সবচেয়ে বড় স্টেডিয়াম জোহানেসবার্গের ওয়ান্ডারার্স। সেখানে ৩৪ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারে। সবচেয়ে কম ধারণক্ষমতা পার্লের বোল্যান্ড পার্ক যেখানে ১০ হাজার দর্শক বসতে পারে।


২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সিইও ফোলেতসি মোসেকি বলেছেন, সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে।


এদিকে সহ-আয়োজক জিম্বাবুয়েতে আন্তর্জাতিক স্টেডিয়াম প্রায় ৫টির মতো। তবে চূড়ান্ত না হলেও হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কেই হতে পারে বিশ্বকাপের ম্যাচ। এদুটি মাঠ অষ্টম বিশ্বকাপেও ম্যাচ আয়োজন করেছিলো।


উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। এর আগে ২০০৩ সালে তারা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। অবশ্য সেবার তাদের সাথে আরেক সহ-আয়োজক হিসেবে ছিলো কেনিয়া যারা সেবারের আসরে সেমিফাইনালে উঠে চমক সৃষ্টি করেছিলো। অপরদিকে এই প্রথমবার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে নামিবিয়া।