Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিলো আ. লীগ

২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিলো আ. লীগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৯ জুন, ২০২৪ 781
২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিলো আ. লীগ

আগামী ২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৯ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ওইদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে, বিদেশি কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হবে না।


তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়। তাদের আন্দোলন মানেই সন্ত্রাস। দেশের মানুষ বিএনপির সাথে নেই। তাদের আমলে কোন দুর্নীতিরই বিচার হয়নি বলেও এসময় মন্তব্য করেন তিনি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বেনজীর অথবা আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা দুর্নীতি করেছে এটাই বড় পরিচয়। তাদের দায়মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা যাবে না।