Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি ডাকসু ভিপির

৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি ডাকসু ভিপির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৬ এএম, ০৪ অক্টোবর, ২০২৫ 124
৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি ডাকসু ভিপির

শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।


সাদিক কায়েম লেখেন, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর।


তিনি আরও লেখেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই সে স্বাধীনতার বীজ বপন হয়েছিল। যার পূর্ণতা আসে শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির, নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবে।


ডাকসু ভিপি লেখেন, শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।