Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৯ অক্টোবর, ২০২৫ 162
৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

দীর্ঘ ৭ বছর পর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ আক্টোবর) রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

নীল রঙের একটি কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।


এ সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।


জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।


অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।


২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।