Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › “অর্থনৈতিক সংকট ও বাংলাদেশ ব্যাংক”

“অর্থনৈতিক সংকট ও বাংলাদেশ ব্যাংক”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৭ মে, ২০২৪ 195
“অর্থনৈতিক সংকট ও বাংলাদেশ ব্যাংক”

মো: নাজমুল হাসান বাবু

বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যা বিভিন্ন অর্থনীতিবিদদের কথা থেকেই উঠে আসছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ ফরাসউদ্দিন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেকেই ব্যাংকিং খাতে এবং অর্থনীতিক খাতে যে নৈরাজ্য চলছে সেই বিষয়গুলো প্রকাশ্যে তুলে আনছেন তারা। ব্যাংকিং খাতের লুটপাট, নৈরাজ্য ও অনিয়ম ধামাচাপা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। সাংবাদিকদের তথ্য পাওয়ার প্রবাহকে বন্ধ করতে এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা চলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট এবং নানাবিধ সমস্যাগুলো লুকিয়ে রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করছেন বলে মনে করছেন বিজ্ঞজনরা।

ভারতের একটি নিউজ পোর্টালে সংবাদ প্রচারিত হয়েছে নতুন করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুই থেকে তিন বিলিয়ন ডলার হ্যাক করে নিয়ে গেছেন ভারতের হ্যাকাররা। যদিও এই বিষয়টি বাংলাদেশ ব্যাংক এর পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তবুও আমরা বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করতে পারছি না। আমরা বাংলাদেশ ব্যাংককে বিশ্বাস করতে পারছি না কারণ তাদের অতীত ইতিহাস অত্যন্ত জঘন্য। যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার চুরি হয়ে যায় আবার সেই চুরির খবর বিদেশী একটি পত্রিকার মাধ্যমে আমাদের জানতে হয়। সেই জায়গাতে ভারতের নিউজ পোর্টালে প্রচারিতি নিউজটি যে অসত্য সেটাও আমরা অবিশ্বাস করতে পারছিনা। যেখানে ১০ বিলিয়ন ডলার চুরির খবর জানতে আমাদের সময় লেগেছে এক মাসেরও বেশি।

এখন এক থেকে তিন বিলিয়ন ডলার ছুরির খবর জানতে বা তাদেরকে স্বীকার করতে হয়তো এক বছরের বেশি সময় লাগতে পারে।


বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তারা ঘুষ চুরি দুর্নীতিতে নিমজ্জিত। হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে মনে হয় দেখার কেউ নেই। এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। চোখ থেকে যেন তারা কিছুই দেখতে পান না অবিশ্বাস্য রকম এক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলায় একটি প্রবাদ আছে “বেড়ায় খ্যাত খেয়ে ফেলে”।যে ছাগলের ভয়ে বেড়া দেওয়া হল সেই বেড়াই যদি ক্ষেত খেয়ে ফেলে তাহলে তো আর ক্ষেতের রক্ষা নেই।সেই ক্ষেত এখন বাংলাদেশ ব্যাংক আর কর্মকর্তারা এখন ছাগলের ন্যয় চোর বাটপার। কে রক্ষা করবে বাংলাদেশ ব্যাংককে। যেই দেশে চুরি, ঘুষ, দুর্নীতি, স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে সেখান চোর দুর্নীতিবাজরায়ই ক্ষমতাবান হবেন।


ধীরে ধীরে বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মহাসাগরে নিমজ্জিত হচ্ছে এই বিপদ থেকে বাংলাদেশ কিভাবে রক্ষা পাবে জানিনা।তবে বাংলাদেশ ব্যাংকের অনেক কিছু করার ছিল তা তারা না করে উল্টো-পথে হাঁটছেন।বাংলাদেশের এই অর্থনৈতিক সংকটকে আরো ঘনীভূত করছেন।এটা একটি দেশ,একটি রাষ্ট্র,একটি সমাজের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে আমি মনে করি।