Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র বৈশাখ উদযাপিত”

“বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র বৈশাখ উদযাপিত”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ মে, ২০২৪ 345
“বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র বৈশাখ উদযাপিত”

মো: নাজমুল হাসান বাবু ॥

১৯৭১ সালে জন্ম নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রবীন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র উদ্যোগে গত ৪ মে ২০২৪ শনিবার, স্টেটসন মিডল স্কুল এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বর্ণাঢ্য পহেলা বৈশাখ। বর্ণাঢ্য ও অত্যন্ত সাজানো গুছানো এই পহেলা বৈশাখ অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেলবোর্ন বোরো মেয়র “মাহবুবুল আলম তৈয়ব” ও বিএডিভির বর্তমান সভাপতি “ফারহানা আফরোজ পাপিয়া”, এবং উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আহবায়ক শাহিদা আফরোজ নিপুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উৎসবের মূল পর্ব শুরু হয়।এরপর সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া মঞ্চে আসেন এবং তিনি তার উদ্বোধনী বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ, কার্যকরি কমিটির সদস্যবৃন্দ, ভলান্টিয়ার এবং মিডিয়াসহ যারা স্পন্সর করেছেন, যারা সার্বিকভাবে তাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান।তিনি তার বক্তব্যে বলেন, পেনসিলভেনিয়ায় অবস্থিত সকল সংগঠনের সাথে বিএডিভি কাজ করতে আগ্রহী।অনুষ্ঠানটি সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ শহিদুল্লাহ, রূমানা আলম এবং সামিয়া সুলতানা শান্ত।অনুষ্ঠানটির এক পর্যায়ে বৈশাখী তাৎপর্য নিয়ে আলোচনা করেন সুস্মিতা গুহ রায়। 

এই পহেলা বৈশাখ অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধিত করা হয় তারা হলেন ডঃ নিনা আহমেদ, (কাউন্সিল উইমেন ফিলাডেলফিয়া সিটি অব লার্জ) এবং আকবর হোসেন, (সেক্রেটারী অব পলিসি প্লানিং, পেনসিলভেনিয়া গভর্নর) এরপর অতিথি শিল্পী তনিমা হাদী, জোলি দাস গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।অনুষ্ঠানটিতে নতুন প্রজন্ম এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাজানো হয় মনেমুগ্ধকর নাচ, গান, নাটক ও কবিতায় দর্শকদের মন জয় করে এবং আনন্দের সাথে অনুষ্ঠানটি তারা উপভোগ করেন সবাই।

অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে উদযাপিত এই পহেলা বৈশাখ অনুষ্ঠানটিতে ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা এতে ৩টি গ্রুপে ৩৮ জন শিশু-কিশোর আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।পাশাপাশি ছিল পিঠাপুলির প্রতিযোগিতাও এতে সর্বমোট ১১ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এছাড়াও বাংলাদেশী জামা- কাপড়, গহনাসহ খাবারের স্টল রাখা হয়।

সর্বশেষ রেফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, শিল্পী, আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছেলে-মেয়ে, পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং স্পন্সর সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন সহ সভাপতি সোয়েব আহমেদ এবং সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকি।