অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › ১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু—শফিকুর রহমানের বড় ঘোষণা

১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু—শফিকুর রহমানের বড় ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 55
১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু—শফিকুর রহমানের বড় ঘোষণা

নিউজ ডেস্ক॥

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে জোটের নেতাকর্মীদের বহর। কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশের আয়োজন করা হয়েছে।


লংমার্চ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই ১১ দল রাজপথে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।


জোটের নেতারা জানিয়েছেন, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জনগণের ন্যায্য দাবি পূরণ, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।


লংমার্চের পথে নারায়ণগঞ্জের কাচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষপর্বে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।


জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চে প্রায় ১ হাজার ৫০০ যানবাহন যুক্ত হওয়ার কথা রয়েছে। তিনি দাবি করেছেন, এটি সরকার পতনের আন্দোলন নয়; বরং গণভোটের রায় ও ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি।


এদিকে লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।