Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
হোম বর্হিবিশ্ব গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১৫ এএম, ১০ অক্টোবর, ২০২৫ 181
গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে। আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।’


ইসরাইলি জিম্মিরা আগামী সোম অথবা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘জিম্মিদের মুক্তি দিন হবে আনন্দের দিন। আমরা মিশরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।’


এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে, এবং তারা যা আয় করে, তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে।’