Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 150
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী

অবৈধভাবে ভারতে আটক হওয়া ২ জন বাংলাদেশিকে কারাভোগ শেষে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় ফেরত পাঠানো হয়েছে। 

বাংলাদেশি নাগরিক দু’জনের মধ্যে একজনের নাম সাথী আক্তার। সে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের মেয়ে। অপরজন মো. মাসুূদ মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাইরাকান্দি জীবনগঞ্জ বাজার এলাকার শামসুল হকের ছেলে।


সোমবার (৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলামের কাছে তাদের দু’জনকে হস্তান্তর করেন।


দেশে ফেরত আসা দু’জন জানান, ভুল করে তারা পৃথকভাবে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তপথে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তাদের আটক করে জেলহাজতে পাঠায়। 


তারা আরও জানান, সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ভুল করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। তবে ভারতে কারাভোগ করলেও ঈদের আগে স্বজনদের কাছে পেয়ে তারা অত্যান্ত খুশি বলেও জানান তারা।