Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
হোম বিনোদন শাকিব খানের সেঞ্চুরি, বাকিরা অনেক পিছিয়ে

শাকিব খানের সেঞ্চুরি, বাকিরা অনেক পিছিয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১১ এপ্রিল, ২০২৪ 178
শাকিব খানের সেঞ্চুরি, বাকিরা অনেক পিছিয়ে

ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে একাধিক নতুন সিনেমা। তালিকায় রয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফি অভিনীত ‘রাজকুমার’। এছাড়া রয়েছে দেয়ালের দেশ, কাজলরেখা, ওমর, মোনা-জ্বীন ২, লিপস্টিক, গ্রিন কার্ড, সোনার চরসহ আরও কয়েকটি সিনেমা। কিন্তু সিনেমা হলগুলোতে চলছে ‘রাজকুমার’-এর রাজত্ব! শাকিব খানের নতুন চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেয়েছে ১২৭টি সিনেমা হলে। হল পাওয়ার বিচারে সব নায়কদের ভেতর একমাত্র সেঞ্চুরি শাকিব খানেরই।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়া পরিবেশনার দ্বায়িত্ব পেয়েছে ‘জ্বীন ২’, ‘কাজলরেখা’ ও ‘গ্রিন কার্ড’ সিনেমার। এই সিনেমাগুলো মুক্তির জন্য পাচ্ছে না বেশি পরিমানে সিঙ্গেল স্ক্রিন। তবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো থাকছে। প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ সিনেমা দুটি।


জানা যায়, এবার পৌনে দুইশ হল চালু থাকতে পারে ঈদে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের ঈদে দুইশ’র কাছাকাছি হল চালু হতে পারে। ৬০টি হল নিয়মিত বাকি ১২০টির মতো সিঙ্গেল হল ঈদ উপলক্ষে চালু হতে যাচ্ছে। তবে একেবারের সঠিক হিসাবটা ঈদের পরদিন বলা সম্ভব। কারণ আজও কয়েকটি হল রেডি হয়েছে বলে সংবাদ পেয়েছি।’


উল্লেখ্য, দেশে হলসংখ্যা বেশি না। তবুও এবারের ঈদে ১৬টি ছবি মুক্তি দেয়ার ঘোষণা এসেছিল। তবে ঈদ আসতে আসতে অনেকেই সরে গেছেন আগের অবস্থান থেকে। এরমধ্যে ‘ডেডবডি’ ছবির পরিচালক ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন ঈদের দুই সপ্তাহ পর তারা সিনেমাটি মুক্তি দেবেন। সবকিছু মিলিয়ে সেঞ্চুরি হল পাওয়া শাকিবের রাজকুমার বাকিদের চেয়ে যে অনেক এগিয়ে, এটা বেশ পরিস্কার।