Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় মুন্সিগঞ্জে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মুন্সিগঞ্জে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 167
মুন্সিগঞ্জে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মুন্সিগঞ্জ সদরের রামপালে কৃষি জমির পাশে সড়ক থেকে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

জানা যায়, ৩ দিন আগে ফসলি জমি থেকে মূর্তিটি পাওয়া গেলেও বিষয়টি গোপন করার চেষ্টা করেন জমিটি বর্গা নেয়া কৃষক খোরশেদ। জমির মালিক মৃত আফছান দেওয়ানের পুত্র মো. রিপন জানান, গেল ১০ এপ্রিল খানকা দালালপাড়া এলাকায় তাদের ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ ৬ ইঞ্চি মাটির গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাতের উদ্দেশে বাসায় রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে ভয় থেকে নিজেই পুলিশকে খবর দেন ওই কৃষক। এরপর সেই জমির পাশে মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যান তিনি। তাকে জমিটি বাৎসরিক ফিয়ের বিনিময়ে চাষাবাদের জন্য দেয়া হয়েছিলো।


উল্লেখ্য, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের কাছে সেটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।