Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় ময়লা-আবর্জনা না ফেলতে নববর্ষে প্রতিজ্ঞার আহ্বান মেয়র আতিকের

ময়লা-আবর্জনা না ফেলতে নববর্ষে প্রতিজ্ঞার আহ্বান মেয়র আতিকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 150
ময়লা-আবর্জনা না ফেলতে নববর্ষে প্রতিজ্ঞার আহ্বান মেয়র আতিকের

শুধু মনের আবর্জনা নয়, ঢাকা শহরে কেউ ময়লা-আবর্জনা ফেলবো না, বাংলা নববর্ষে এমন প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এ বিচারপতি শাহাবুদ্দিন পার্কে পহেলা বৈশাখে নববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় পহেলা বৈশাখের অনুষ্ঠান ও ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী একটি দেশ।


গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের শিল্পী ও নাগরিক সমাজের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ‘অলি-গলির হালখাতা’ নামে নববর্ষের অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সকাল থেকে নানা রঙের, নানা ঢঙের পোশাক পরে পরিবার-পরিজন নিয়ে লোকজন নববর্ষের অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশনার পাশাপাশি শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন ও বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা।