Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › ২৯ ও ৩০ আগস্টেরের পেনসিলভেনিয়া বইমেলা স্থগিত ঘোষণা মূল আয়োজকদের | নতুন তারিখ জানানো হবে পরে

২৯ ও ৩০ আগস্টেরের পেনসিলভেনিয়া বইমেলা স্থগিত ঘোষণা মূল আয়োজকদের | নতুন তারিখ জানানো হবে পরে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৭ আগস্ট, ২০২৬ 429
২৯ ও ৩০ আগস্টেরের পেনসিলভেনিয়া বইমেলা স্থগিত ঘোষণা মূল আয়োজকদের | নতুন তারিখ জানানো হবে পরে

নিজস্ব প্রতিবেদক, পেনসিলভেনিয়া ॥

পেনসিলভেনিয়ায় বহুল প্রত্যাশিত ‘পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬’ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বইমেলার মূল আয়োজক পরিষদ। আয়োজকদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ ও সাংগঠনিক জটিলতার পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত ২৯ ও ৩০ আগস্টের বইমেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী বইমেলার নতুন তারিখ ও সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে মূল আয়োজক পরিষদ।


মূল আয়োজকদের প্রকাশিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, বইমেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এর আগে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করা হয়। তবে ১৯ আগস্ট, বুধবার অনুষ্ঠিত একটি বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে আয়োজকদের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।


লিখিত বক্তব্যে বইমেলার মূল সংগঠকরা বলেন জলি দাসের অসৌজন্যমূলক আচরণ এবং মূল আয়োজক পরিষদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়া বইমেলার বিভিন্ন বিষয়—অনুষ্ঠানসূচি, শিল্পী, অতিথি ও সাংগঠনিক কার্যক্রম—নির্ধারণের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া বইমেলাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ব্র্যান্ডিং করার প্রচেষ্টার বিষয়েও আপত্তি জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে মূল আয়োজক পরিষদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে।


আয়োজক পরিষদের ভাষ্য অনুযায়ী, একটি সর্বজনীন বইমেলা আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্মিলিত সিদ্ধান্ত এবং পেনসিলভেনিয়ার পুরো বাংলা কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে কমিউনিটির সম্মিলিত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


মূল আয়োজক পরিষদ আরও জানিয়েছে, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বইমেলা আয়োজন করা নয়; বরং পেনসিলভেনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি সর্বজনীন, গ্রহণযোগ্য ও সুন্দর সাংস্কৃতিক আয়োজন তৈরি করা। সে লক্ষ্যেই ভবিষ্যৎ আয়োজনের বিষয়ে নতুন করে পরিকল্পনা ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।


এদিকে পূর্বনির্ধারিত ২৯ ও ৩০ আগস্টের বইমেলা স্থগিত হওয়ায় যারা বইমেলার প্রস্তুতি নিয়েছিলেন, তাদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে মূল আয়োজক পরিষদ জানিয়েছে, পরবর্তী আয়োজনের নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।


আয়োজকদের পক্ষ থেকে পেনসিলভেনিয়ার সর্বস্তরের বাংলা কমিউনিটি, সাহিত্যপ্রেমী, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শনার্থীদের প্রতি সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।


মূল আয়োজক পরিষদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ২৯ ও ৩০ আগস্টের নির্ধারিত বইমেলার পর্দা আপাতত নামলেও, নতুন পরিকল্পনায় আরও বৃহৎ ও সর্বজনীন আয়োজনে বইমেলা ফিরে আসবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।