স্বাধীনতার মাসে বীর মুক্তিযোদ্ধা কে.এম. আই খলিলের ইন্তেকাল
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:৪০ পিএম,
২৮ মার্চ, ২০২৪
172
কুমিল্লা প্রতিনিধি, বোরহান উদ্দিন ভূঁইয়া
বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ফেডারেশনের সাবেক ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি কে. এম. আই খলিল গত ২০ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এই বরেন্য রাজনীতিবীদের জন্মস্থান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন কাজিরকোনা গ্রামে।
মৃত্যুকালে তার সহধর্মিণী সহ তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জি.এস ছিলেন। দাউদকান্দি পৌর ঈদগাহে ময়দানে লাখো জনতার উপস্থিতিতে জাতীয় সন্মানে তার জানাজা অনুষ্ঠিত হয়।