Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় রাজবাড়ীতে বৃষ্টির জন‍্য ইসতিসকার নামাজ আদায়

রাজবাড়ীতে বৃষ্টির জন‍্য ইসতিসকার নামাজ আদায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৩ এপ্রিল, ২০২৪ 143
রাজবাড়ীতে বৃষ্টির জন‍্য ইসতিসকার নামাজ আদায়

রাজবাড়ীর পাংশায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়।

বিশেষ এ নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন কাচারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ সিফাত উল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


স্থানীয়রা জানান, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে গেছে। নলকূপ থেকে উঠছে না পানি। পানির অভাবে চাষাবাদও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে মাঠের ফসল। এ কারণেই এলাকাবাসী খোলা মাঠে বৃষ্টির জন‍্য নামাজ আদায় ও দোয়া করেছেন বলেও জানান তারা।