Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শেষ মুহূর্তের প্রস্তুতি ১১ দলীয় জোটের

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শেষ মুহূর্তের প্রস্তুতি ১১ দলীয় জোটের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 33
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শেষ মুহূর্তের প্রস্তুতি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিনিধি॥

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।


লংমার্চ সফল করতে শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের সর্বশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও পথসভাগুলোর বিষয়ে আলোচনা করা হয়।


জোটের ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে চট্টগ্রামের লালদিঘী ময়দানে বিকেল সোয়া ৫টার দিকে সমাপনী সমাবেশ হবে।


জোটের নেতারা জানিয়েছেন, বহরে প্রায় দেড় হাজার গাড়ি থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখতে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।


গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।