অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ৫০ সংসদীয় কমিটি গঠন, বিরোধীদের ক্ষোভ

৫০ সংসদীয় কমিটি গঠন, বিরোধীদের ক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 29
৫০ সংসদীয় কমিটি গঠন, বিরোধীদের ক্ষোভ

ঢাকা প্রতিনিধি॥

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। তবে কমিটিগুলোতে বিরোধী দলের সভাপতিত্ব ও প্রতিনিধিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল।


১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে আরও চারটি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব পাস হওয়ার মধ্য দিয়ে মোট ৫০টি কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে ৩৯টি কমিটি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত।


বিরোধী দলের পক্ষ থেকে সংসদীয় কমিটির সভাপতির পদে আনুপাতিক প্রতিনিধিত্ব দাবি করা হয়েছিল। তাদের দাবি ছিল, বিরোধী দলের আসনসংখ্যার অনুপাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া উচিত।


তবে সরকারি দল সেই দাবি গ্রহণ করেনি। ৫০টি কমিটির মধ্যে বিরোধী দলের একজন উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি করা হয়েছে। মন্ত্রণালয়ভিত্তিক কমিটিগুলোর কোনো কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে দেওয়া হয়নি।


বিরোধী সদস্যদের অভিযোগ, কমিটিতে তাদের দেওয়া তালিকা ও প্রস্তাব যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম পরবর্তী অধিবেশনে বিষয়টি সংশোধনের দাবি জানিয়েছেন।


অন্যদিকে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে বিরোধীদের ২৬ শতাংশ প্রতিনিধিত্ব রাখা হয়েছে।


কমিটির সভাপতি পদে মন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া নিয়েও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল, সংসদীয় কমিটির মূল উদ্দেশ্য হলো নির্বাহী বিভাগের ওপর সংসদের জবাবদিহি নিশ্চিত করা।


কমিটি গঠনকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে সংসদীয় গণতন্ত্র, প্রতিনিধিত্ব এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।