Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৭ মে, ২০২৪ 165
গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় গ্রামে বেশি লোডশেডিং দিতে হয়েছে। সেটা কমিয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (৬ মে) বিকেলে সচিবালয়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ ও জ্বালানি সমস্যা আছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এই সমস্যা অনেকটা কমে যাচ্ছে। গ্রামে লোডশেডিংও ধীরে ধীরে কমে যাবে। গরমে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়। দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে, আবার চাহিদাও আছে।

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ালে শহরে কি লোডশেডিং বাড়বে, এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমার মনে হয় না কোথাও লোডশেডিং করে অন্য জায়গায় দেয়ার ব্যবস্থাটা করতে হবে। তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় এখন আমরা আছি।