Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম রাজনীতি ‘দেশে সংসদীয় গণতন্ত্র থাকলেও ঠিকভাবে কার্যকর নয়’

‘দেশে সংসদীয় গণতন্ত্র থাকলেও ঠিকভাবে কার্যকর নয়’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৫ মে, ২০২৪ 136
‘দেশে সংসদীয় গণতন্ত্র থাকলেও ঠিকভাবে কার্যকর নয়’

দেশে সংসদীয় গণতন্ত্র থাকলেও তা ঠিকভাবে কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জনগণের স্বার্থেই সংসদীয় গণতন্ত্র কার্যকর করা উচিত।

আজ সোমবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনের বাইরে ইঞ্জিনিয়ারদের ৬১তম জাতীয় কনভেনশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জিএম কাদের বলেন, গণতন্ত্র ছাড়া আইনের শাসন কায়েম হতে পারে না। সংসদীয় দলের সকল কর্মকাণ্ডের কেন্দ্র সংসদ। কিন্তু সংবিধানের একটি ধারার কারণে দেশে সংসদের কার্যক্রম সঠিকভাবে চলছে না বলে জানান তিনি।


বিরোধী দলীয় নেতা আরও বলেন, সুশাসন না থাকলে জনগণ তাদের যথাযথ অধিকার পায় না। এসময় দল-মত নির্বিশেষে দেশের সব ইঞ্জিনিয়ারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।


এর আগে, রোববার (১২ মে) জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে বাধা নেই বলে জানান তার আইনজীবী।