Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম অর্থনীতি এলএনজি কেনায় খরচ বাড়ল

এলএনজি কেনায় খরচ বাড়ল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৪ জুন, ২০২৪ 1297
এলএনজি কেনায় খরচ বাড়ল

গত কয়েক মাস আন্তর্জাতিক বাজার থেকে প্রতি ইউনিট এলএনজি ১০ ডলার দরে কেনা গেলেও চলতি মাসে তা কিনতে হচ্ছে ৩ ডলার বেশি দামে।

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ওই দরে এলএনজি কেনার একটি প্রস্তাব অনুমোদন পায়।


মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন পরে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ক্রয় কমিটির বৈঠকে গানভর সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি ইউনিট ১২ দশমিক ৯৭ ডলার দরে মোট ৬০১ কোটি ৬৪ লাখ পাঁচ হাজার ১৮৭ টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আগের কেনাকাটায় প্রতি ইউনিটের মূল্য ছিল ১০ দশমিক ৩০ ডলার।


টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ছয় হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এদিন। প্রতিকেজি ১০০ টাকা ৭৯ পয়সা হিসাবে এতে মোট খরচ পড়ছে ৬০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। ডাল সরবরাহ করবে বগুড়ার রয় এগ্রোফুড লিমিটেড।


মরক্কো থেকে ১৩৪ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৭৫০ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি টনের দাম ধরা হয়েছে ৩৭৯ দশমিক ৫০ ডলার।


সৌদি আরব থেকে ২৪৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে । প্রতি টনের দাম ধরা হয়েছে ৫১৯ ডলার।


অতিরিক্ত সচিব জাহেদা বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশ ওশোনোগ্রাফিক রিচার্স ইনস্টিটিউটের সমুদ্র গবেষণা ও জরিপ কাজের জন্য সরসারি ক্রয় পদ্ধতি অনুসরণ করে একটি স্যাম্পল কালেক্টিং বোট ও রিচার্স ভ্যাসেল, দুটি স্পিড বোট ও একটি পন্টুনসহ জেটি সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অনুমোদন দিয়েছে।


এছাড়া টিসিবির বিভিন্ন পণ্য কেনার দরপত্রের সময়সীমা হ্রাস করার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। তাতে উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায় থেকে কেনাকাটার ক্ষেত্রে সময়সীমা হ্রাস পাবে।


আগে আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে সময়সীমা ছিল ৪২ দিন এবং স্থানীয় দরপত্রের সময়সীমা ২৮ দিন ছিল। তা কমিয়ে এনে স্থানীয় ক্ষেত্রে ১৪ দিন এবং আন্তর্জাতিক ১৫ দিন করা হয়েছে।