Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে জাতির শোক

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে জাতির শোক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ 172
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে জাতির শোক

বরেণ্য লোকসংগীত শিল্পী, লালনগীতি গবেষক ও পরিবেশক ফরিদা পারভীনের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।


জাতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা এক যৌথ শোকবার্তায় বলেন, “ফরিদা পারভীন ছিলেন লালনগীতি ও বাংলা লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি। তাঁর কণ্ঠে লালনের গান নতুন মাত্রা পেয়েছিল। তাঁর মৃত্যুতে জাতি এক অনন্য শিল্পীকে হারাল। এই অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হবার নয়।”


শোকবার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, এবং মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভানেত্রী এস এম মোমো সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।


নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।