Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › অবৈধভাবে বালু উত্তোলনে হাতেনাতে দু'জনকে আটকে তিন মাসের কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনে হাতেনাতে দু'জনকে আটকে তিন মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৬ 86
অবৈধভাবে বালু উত্তোলনে হাতেনাতে দু'জনকে আটকে তিন মাসের কারাদণ্ড

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দু'জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।


অভিযানের উপস্থিতি যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগে টের না পায়, সে লক্ষ্যে সিএনজিযোগে পৃথক একটি টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮), পিতা—বলরাম কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা,এবং বিশ্বনাথ কুর্মী (২৬), পিতা—কুশল কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা,উপজেলা: মৌলভীবাজার তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় তাদের প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

অবৈধবালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।


পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের চলমান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শ্রীমঙ্গলের সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।