Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › অগ্রাধীকার ভিত্তিতে প্রথমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো- মৌলভীবাজার মন্ত্রী আরিফুল হক

অগ্রাধীকার ভিত্তিতে প্রথমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো- মৌলভীবাজার মন্ত্রী আরিফুল হক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 31
অগ্রাধীকার ভিত্তিতে প্রথমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো- মৌলভীবাজার মন্ত্রী আরিফুল হক

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার প্রথমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কাজ করবো অগ্রাধীকার ভিত্তিতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও বিনিয়োগের পরিবেশ আরও গতিশীল হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।


আরিফুল হক চৌধুরী আরও বলেন, সবার সমন্বিত উদ্যোগে মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।


মন্ত্রী বলেন, স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে তাদের অগ্রাধিকার ও প্রয়োজনগুলো জানতে হবে।একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণদের বিদেশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।


মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায়

উপস্থিত ছিলেন মৌলভীবাজার -১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার -৪ আসেনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান ও উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূন ও সদস্য সচিব আবদুর রহিম রিপন প্রমুখ।


সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আমরা প্রথমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করতে চাই।

মাদক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।