Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 50
বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

নিউইয়র্ক ডেক্স, যুক্তরাষ্ট্র |


বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহের সংকট এবং সরবরাহব্যবস্থায় বিঘ্নের মতো বহিরাগত অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে বিশ্বব্যাংক প্রস্তুত। এসব বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়তে পারে—এমন বাস্তবতায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে।


বৈঠকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুব উদ্যোক্তা কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ৫০ শতাংশ অনুদান এবং ৫০ শতাংশ সহজ শর্তের ঋণের একটি কাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।


এ ছাড়া সরকারের সম্ভাব্য Family Card ও Farmers Card কর্মসূচি নিয়েও আলোচনায় এসেছে। সামাজিক সুরক্ষা ও কৃষকদের সহায়তার এসব উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার সম্ভাবনাও আলোচনার অংশ ছিল।


প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গা ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন।


বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকটি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের অর্থনৈতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়ন সহযোগিতাকে সামনে রেখে নিউইয়র্ক সফরে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।