Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৯ পিএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 56
বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি॥


সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার (৫ সেপ্টেম্বর)। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান দেশের বর্ষীয়ান এই রাজনীতিবিদ।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।


এদিকে মৌলভীবাজারের বাহারমর্দনে এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে জেলা বিএনপির পক্ষ থেকে কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।


এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে তিনি লন্ডনে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন।


বিএনপি প্রতিষ্ঠার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে দল গঠনে যুক্ত হন সাইফুর রহমান। পরে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেন এবং মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


২০০৬ সালের ৮ জুন সংসদে দেশের ১২তম বাজেট উপস্থাপনের মাধ্যমে তিনি সংসদীয় ইতিহাসে সর্বাধিক বাজেট উপস্থাপনকারীর রেকর্ড গড়েন।


২০০৯ সালের ৫ সেপ্টেম্বর নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশে রওনা হলে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।