অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবে না

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবে না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৬ 118
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবে না

নিউজ বাংলাদেশ ডেস্ক | নিউইয়র্ক ভয়েস বাংলা


ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে বিএনপির মিডিয়া সেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।


হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে। এ ধরনের আমন্ত্রণের প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয় বলেও জানান তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের কাউকে আনুষ্ঠানিকভাবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে প্রধানমন্ত্রী কিংবা সরকারের কোনো প্রতিনিধির সম্মেলনে যাওয়ার প্রশ্নও নেই।


নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের আয়োজক ভারত। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। সেই সূত্রে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত।


তবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর কোনো বহুপক্ষীয় আয়োজনের মাধ্যমে হবে না বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আয়োজন করা হবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আলোচনাকে গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত হলে দ্বিপক্ষীয় সফর হতে পারে। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তাঁদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।


বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বক্তব্যের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হলো। তবে দুই দেশের মধ্যে ভবিষ্যতে দ্বিপক্ষীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা খোলা রেখেছে বাংলাদেশ।