Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › বাংলাদেশ › ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন

ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৬ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 3
ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন।


গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনছেন। বিশেষ করে রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করছেন।


পাশাপাশি যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। বিশেষ করে মোবাইলের মাধ্যমে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্তি থেকে তরুণদের দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন। যুবকদের ভালো কাজে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায়ও অংশ নিচ্ছেন তিনি।


এলাকার হাট-বাজারসহ বিভিন্ন স্থানে গিয়ে তিনি স্থানীয় মুরুব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় ওয়ার্ডের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত ও পরামর্শ শুনছেন এবং স্থানীয়দের বিভিন্ন প্রত্যাশার কথা জানার চেষ্টা করছেন।


সিরাজুল ইসলাম নয়ন জানান, তিনি এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। বিশেষ করে যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দূরে রেখে খেলাধুলা ও ভালো কাজে সম্পৃক্ত করে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে চান।


ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য বলে জানান মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন।