Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বিশেষ প্রতিবেদন › বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ

বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 4
বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ

মোহাম্মদ উল্যা

কোম্পানীগঞ্জ, নোয়াখালী।


কোম্পানীগঞ্জের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর রমনায় সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে শিক্ষকতার পেশার মর্যাদা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, ভবিষ্যৎ সুরক্ষা এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবি তুলে ধরেন শিক্ষক নেতারা।


কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এর অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকেও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা সমাবেশে যোগ দেন।

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী বাবু এবং মহাসচিব মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশে অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা হলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।


পরে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশ নেন।