Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার

চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 88
চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাকিবুল হাসান নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে তাকে বিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, সাকিবুল হাসান নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তার রোল নম্বর ০৫।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভার ১৩/২৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সাকিবুল হাসানের ছাত্রত্ব বাতিল এবং তাকে প্রতিষ্ঠান থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে ওই শিক্ষার্থীর বিদ্যালয় অঙ্গনে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদকের কার্যালয় থেকে ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা আদেশে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিষয়টি অবগত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিস্তারিত বিবরণ এবং তার বক্তব্য অফিস আদেশে উল্লেখ করা হয়নি। ফলে অভিযোগের প্রকৃতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যাই এ বিষয়ে প্রধান তথ্যসূত্র হিসেবে বিবেচিত হচ্ছে।