Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা
হোম › বাংলাদেশ › চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 91
চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর চরপার্বতী ইউনিয়নে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলা উদ্দিন ভূঁইয়া।


সভায় ইউপি সদস্য একরামুল হক মিলন, সাবেক ইউপি সদস্য কবির আহাম্মদ, জামায়াত নেতা ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতি করে না; এটি সামাজিক শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


তারা আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাবের আড়ালে মাদক কারবারিদের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া যাবে না। আইনগত ব্যবস্থার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌধুরীহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আয়োজকরা চরপার্বতী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।