Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা
হোম › বাংলাদেশ › চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 158
চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মনির সরকার,

হবিগঞ্জ চুনারুঘাট॥

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও চুনারুঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।


​অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ আলী, চেয়ারম্যান, গাজীপুর ইউনিয়ন পরিষদ,, এডভোকেট মীর সিরাজ, সাধারণ সম্পাদক চুনারুঘাট উপজেলা বিএনপি, প্রফেসর আব্দুল হামিদ, সভাপতি, গাজীপুর ইউনিয়ন বিএনপি, মীর সৈকত আলী সেলিম, সাধারণ সম্পাদক, গাজীপুর ইউনিয়ন বিএনপি, মুন্সি শফিকুর রহমান জামাল, সাবেক সভাপতি, গাজীপুর ইউনিয়ন বিএনপি

​আবু নাসের, অধ্যক্ষ, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।


​বক্তারা বলেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে স্কুল, কলেজ ও উন্মুক্ত স্থানগুলোতে নিয়মিত এ ধরণের ক্যাম্পেইন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।