অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 43
দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি॥

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, বিদ্যমান আইন ও প্রক্রিয়া অনুসরণ করেই দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি জানান, সাম্প্রতিক রায়ের প্রয়োজনীয় নথিপত্র আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর ভারতের সরকারের সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় যোগাযোগ করা হবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডিত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।


এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছিলেন, ভারতে অবস্থানরত দণ্ডিত ব্যক্তিদের ফেরত আনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।


বাংলাদেশের পক্ষ থেকে এখন আদালতের রায়ের প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।