Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 92
দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

তানভীর আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি ।


কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। তিনি কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে ঘাস ও খড়ের মধ্যে একজনের মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের কিছু অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করে ফেলেছে বলে স্থানীয়রা জানান।


পরে সানাউল্লাহর চিৎকারে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। একই সঙ্গে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।


ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালের টানাটানিতে খড়ের আড়াল থেকে মরদেহটি বাইরে বেরিয়ে আসে। পরে স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পুলিশ জানিয়েছে, ক্রাইমসিন টিমের পরিদর্শন, তদন্ত এবং ময়নাতদন্তের পর যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।