Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু।

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৬ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 130
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু।

তানভীর আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি ॥


কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খন্দকার এহসান হাবিব উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। তিনি দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দৌলতপুরের বিভিন্ন সড়কে অনুমোদনহীন শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন অবাধে চলাচলের কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। জনবহুল এসব সড়কে অনিয়ন্ত্রিত যানবাহনের চলাচল রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।