অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ।

দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:০৮ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 167
দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ।

তানভীর আজাদ

কুষ্টিয়াপ্রতিনিধি ॥


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুরের জামালপুর সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।


বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা দ্রুত জামালপুর বিওপিতে বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে দায়িত্বপূর্ণ এলাকায় থাকা বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন। স্থানীয়দের সহযোগিতায় তারা সতর্ক অবস্থান নিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।


এ সময় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।


এ ঘটনায় ওই ব্যক্তির পরিচয় কিংবা তিনি কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঠেকাতে বিজিবি সদস্যদের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।